1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

আলফাডাঙ্গায় ভূয়া দন্ত চিকিৎসককে ১বছরের কারাদণ্ড ও ১লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৯১ জন পঠিত

আলফাডাঙ্গা প্রতিনিধি:ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ভূয়া দন্ত চিকিৎসককে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কারা দণ্ডিত ভূয়া চিকিৎসকের নাম মো. নাসির উদ্দিন (৩৬)। সে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের কোঠরাকান্দি গ্রামের মৃত ওলিয়ার রহমান মোল্লার ছেলে।

আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।সোমবার(৭ জুলাই) বিকেল আলফাডাঙ্গা থানা গেটের সামনে ওই ভূয়া চিকিৎসককের চেম্বার ‘নাসির ডেন্টাল কেয়ারে’ অভিযান পরিচালনা করা হয়।

আদালত সুত্রে জানাগেছে, নাসির উদ্দীন “নাসির ডেন্টাল কেয়ার” নামে চেম্বার খুলে দীর্ঘদিন দন্ত চিকিৎসা করছিলেন। তার চিকিৎসা সনদ,নিবন্ধন কোনো কিছুই নেই। এমনকি দন্ত চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই তার। অভিযান কালে এই চেম্বারটিতে মেয়াদ উত্তীর্ন ঔষধও পাওয়া যায়।

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান- নাসির উদ্দিন একজন ভূয়া দন্ত চিকিৎসক। সনদপত্র,নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে সে রোগীদের সাথে প্রত্যারণা করে চিকিৎসা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে এর সত্যতা প্রমাণিত হয় ও সে নিজেও স্বীকারোক্তি দিয়েছে।আদালতের কাছে সে ভূয়া দন্ত চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে জেল-জরিমানা প্রদান করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!