1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী পৃথক সংহিতা’য় বাড়িঘর অগ্নিসংযোগ, ৩৪ টি বাড়ি ভাঙচুর, লুটপাট, আহত -২০ আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ক্ষমতায় যাওয়ার নির্বাচন – খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের অস্তিত্ব থাকবে না-বিএনপির প্রার্থী নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান-শট গানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে ১ জন আটক, ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার খালেদা জিয়ার স্মরণে মতুয়া সম্প্রদায়ের মহাসমাবেশ ও প্রার্থনা সভা

বোয়ালমারীতে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দশম শ্রেণির এক ছাত্রী। নিহত শিক্ষার্থীর নাম তন্দ্রা দাস (১৬)। সে জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমীর দশম শ্রেণির ছাত্রী এবং উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী দত্তপাড়া গ্রামের তাপস দত্তের মেয়ে।

মঙ্গলবার সকালে নিজ ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে তন্দ্রা নিজ কক্ষে চলে যায়। সকাল আনুমানিক ৮টার দিকে তাকে খেতে ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বহুবার ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে তার মা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তন্দ্রাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমীর প্রধান শিক্ষক বিভাষ চন্দ্র অধিকারী বলেন,“তন্দ্রা আমাদের স্কুলের একজন ভালো শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু এটি আত্মহত্যার ঘটনা, তাই লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!