1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা

ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলফাডাঙ্গা,বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন ।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রকিবুল হাসানের কাছে রবিবার বিকাল পৌনে ৫টার দিকে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় দলটির জেলা ও তিন উপজেলার দায়িত্বশীল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের ফরিদপুর জেলা সহসভাপতি মুফতী সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মওলানা মিজানুর রহমান,বোয়ালমারী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, মুফতি তৈয়বুর রহমান, মুফতি ইবাদত হোসাইন, সভাপতি আলফাডাঙ্গা উপজেলা সভাপতি মুফতি ইবাদত হোসাইন প্রমুখ।

মনোনয়ন জমাদান শেষে মুফতি শারাফাত হোসাইন বলেন- খেলাফত মজলিসসহ সমমনা ৮টি ইসলামি দলের সাথে আরও ৪টি দল যোগ দেওয়ায় আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। চুড়ান্ত ঘোষণা হলে যাকেই মনোনীত করা হবে আমরা তার হয়েই কাজ করবো।

মুফতি সরাফাত হোসাইন আরও বলেন- ইনশাআল্লাহ এ বছর ইসলামি দলগুলোর মোর্চা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, আলেম উলামায়ে কেরামগণই ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!