1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

  • প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৪৩৪ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মহিশালা ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আরিফ হোসেন সে উপজেলার চর ঘোষপুর গ্রামের মো. জালাল হোসেনের ছেলে। আরিফ সাতৈর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের সহপাঠী বিশাল কর্মকার জানান- আরিফ টিফিনের ছুটিতে বাড়িতে খাওয়ার কথা বলে এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে বেড়িয়ে পড়ে। মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের মহিশালা ব্রিজে একটি ছোট যানকে পাশ কাটাতে গিয়ে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে।

এতে মারাত্মক আহত হয় আরিফ ও অপর আরোহী তীর্থ। তাদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে নিয়ে গেলে বেলা সাড়ে ৩টার দিকে মৃত্যু হয় আরিফের। বিদ্যালয়ে আসা একজন শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হওয়া ও দুর্ঘটনার খবর পেয়েও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তার সহপাঠীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!