1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীতে করোনার উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৭৪১ জন পঠিত
আমীর চারু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :  ফরিদপুরের বোয়ালমারীতে করোনা উপসর্গ নিয়ে গোপাল কুণ্ডু নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে পৌরসভার বড় কামারগ্রামের গোবিন্দ কুণ্ডুর ছেলে ও উপজেলা নিউ মার্কেটের কুণ্ডু স্টোরের স্বত্বাধিকারী।
১১জুলাই শনিবার প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়ার পথে কাদিরদী নামক স্থানে গেলে তার মুত্যু হয়।
কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ব্যবসা ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রবীন লস্কর জানান, “বেশ কিছু দিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। শুক্রবার বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে সে নমুনা দিয়েছে।”
বোয়ালমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, “করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছে বলে খবর পেয়ে ইউএনও স্যার ও আমি সেখানে যাচ্ছি। গতকাল তার শরীরের নমুনা সংগ্রহ করে ফরিদপুরের ল্যাবে পাঠানো হয়েছে। রিপোট এলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, “করোনায় মৃত্যু হলে মৃতদেহের সৎকাজ করার জন্য একটি স্বেচ্ছাসেবক কমিটি রয়েছে আমরা টিমটির সহযোগিতা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে, ধর্মীয় মতে তার সৎকারের আয়োজন করেছি।“

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!