1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

বোয়ালমারীতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ

  • প্রকাশিত : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৩৯৯ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদ্য সমাপ্ত ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১০টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম নবনির্বাচিত ৯০জন সাধারণ সদস্য ও ৩০ জন সংরক্ষিত মহিলা সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে আনুষ্ঠানিকভাবে তাদের শপথ বাক্য পাঠ করান তিনি।

শপথ বাক্য অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে দিকনিদের্শনা মূলক বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

এসময় উপস্থিত ছিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আজমল হোসেন, বোয়ালমারী থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. সালাউদ্দিন, শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, গুণবহা ইউপি চেয়ারম্যান এ্যাড সিরাজুল ইসলাম, পরমেশ্বর্দী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর, চতুল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাতৈর ইউপি চেয়ারম্যান রফিউল আলম (মিন্টু), ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!