1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

মধুখালীতে বিধবার জমি দখল করে পুকুর খননের অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৬৮২ জন পঠিত

ফরিদপুর জেলার মধুখালীতে অসহায় দরিদ্র এক বিধবা মহিলার জমি জোরপূর্বক দখল করে পুকুর খনন করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী মিলন ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় মির্জা মাজহারুল ইসলাম মিলন ও তার সহযোগীদের বিরুদ্ধে মধুখালী থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই মহিলা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কোড়কদি ইউনিয়নের খোদাবাসপুর গ্রামের মৃত কাজী আকিদুল ইসলামের বিধবা কন্যা মোসা বিলকিছ বেগমের পুরান মধুখালী মৌজার ১৮ শতাংশ জমিতে জোরপূর্বক পুকুর কেটে দখল করে নিয়েছে মির্জা মাজহারুল ইসলাম মিলন ও তার সহযোগী সামসুর রহমান মৌলিক। জমি দখলে বাঁধা দিতে গেলে বিলকিছ বেগম ও তার ছেলেকে গালিগালাজ, মারধর করে জীবন নাশের হুমকি দেয় মিলন ও তার সহযোগীরা।

জমি হারিয়ে পথে বসা বিলকিছ বেগমের অভিযোগ, জমি ফিরে পেতে গ্রামবাসী, বিভিন্ন দপ্তরে দারস্ত হয়েও কোন লাভ হয়নি। মিলন উপজেলা আওয়ামী লীগ সভাপতির ভাতিজা, সরকারি কর্মকর্তাদের সাথে সখ্যতা থাকায় কেউই মিলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। মিলনের বাহিনীর ভয়ে এলাকার কেউই মুখ খুলতে সাহস পায় না বলে জানান ওই নারী। তিনি জানান, মিলনের বিরুদ্ধে জমি দখল ছাড়াও, হত্যা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজীর একাধিক মামলা রয়েছে। ওই নারী আরও জানান, এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইন চার্জ এর কাছে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ প্রসঙ্গে মির্জা মাজহারুল ইসলাম মিলন বলেন, সব অভিযোগই অসত্য ও ভিত্তিহীন। ওই বাওরটিতে মৎসজীবী সমিতির নামে মাছ চাষ করা হয়। আমি সমিতির সদস্য মাত্র। অভিযোগ থাকলেও সেটা করার কথা সমিতির সভাপতি, সম্পাদকের নামে। মধুখালী পৌর নির্বাচনে আমি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই আমার বিরুদ্ধে সংঘবদ্ধ একটি চক্র ষড়যন্ত্রে নেমেছে। তারাই বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন দিয়ে অভিযোগ দেয়াচ্ছে, যা অসত্য।

অভিযোগকারী ওই বিধবা মহিলার সাথে তার কখনো দেখা হয়নি দাবি করে বলেন, যার সাথে কথা হয়নি, দেখা হয়নি তাকে মারধোর করবো কখন। জমি দখল করে পুকুর খননের বিষয়ে তার কিছুই জানা নেই বলে জানান।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, তিনি এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন। থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সত্যতা পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু জানান, ঘটনাটি আমার জানা নেই। এই ব্যাপারে এখনো পর্যন্ত কেউ আমার কাছে কোন অভিযোগ নিয়ে আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!