1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

আলফাডাঙ্গায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৫৭২ জন পঠিত

আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর তহশীলদার বিরুদ্ধে ঘুষ বানিজ্যর অভিযোগ উঠেছে। গতকাল ৬ জুলাই সোমবার সকাল ১০টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলন অভিযোগ করেছেন ভূক্তভোগী মো. হানিফ কাজী। তিনি আলফাডাঙ্গা পৌর এলাকায় কুসুমদী গ্রামের মো. শুকুর কাজীর ছেলে।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে হানিফ বলেন, উপ-সহকারী ভুমি(তহশীলদার) অধীর কুমার গুহ আমার নিকট থেকে মিউটেশন করার নামে ২০ হাজার টাকা চুক্তি করে নগদ পাঁচ হাজার টাকা ঘুষ গ্রহন করেন। তশিলদার মিউটেশন না করে আজকাল করে কালক্ষেপন করেন এবং বাকি টাকার চাপ দেন।
গত ৫ জুলাই রবিবার আমি অফিসে গিলে কাজ না করে টাকা চাইলে আমি প্রতিবাদ করি। এ ঘটনায় তশীলদার উপজেলা নির্বাহী অফিসার কে ফোন করে এনে ওই দিনেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আমাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও সাহেব আমার কোন কথাবার্তা না শুনে এক তরফা বিচার করায় আমি ন্যায় বিচার পাইনি, আমার বিরুদ্ধে অবিচার করা হয়েছে। যা আমার মান সম্মান ক্ষুন্ন ও আর্থিক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত তহশীলদার অধীর কুমার গুহ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়, আমি তার নিকট থেকে কোন ঘুষ গ্রহণ করিনি। বরং তিনি আমার সঙ্গে অসৎ আচারণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!