1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীতে জুট মিলে ভয়াবহ আগুন

  • প্রকাশিত : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে জনতা জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিনির্বাপণ ৯টি দলের ৫ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে।

তবে ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। ১২ সেপ্টেম্বর রবিবার দুপুর ১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডুবরায় অবস্থিত আকিজ গ্রুপের প্রতিষ্ঠান জনতা জুট মিল এর ৩নং ইউনিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মেশিন, পাটসহ ভবনটি পুড়ে ছাই হয়ে গেছে। মিলটির ডিজিএম সাইফুল আলম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মিলের তিন নং ইউনিটের হার্ডওয়েজ মেশিনের জাতা থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে তবে এসময় মিলের ভেতর কর্মরত শ্রমিকরা সকলেই বেরিয়ে আসতে পেরেছে।

এই কর্মকর্তা আরও জানান, মিলে আনুমানিক ৬০ হাজার মণ পাট ছিলো। আগুন লাগার বিষয়ে বোয়ালমারীর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আব্দুর সাত্তার মোল্লা জানান, আগুনের খবর পাওয়া মাত্র দ্রুত সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যায়। ফরিদপুর ও মাগুরার মোট ৯টি ইউনিট এক যোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, আগুন পুরাপুরি না নেভা পর্যন্ত বলা যাচ্ছে না অগ্নিকান্ডের সূত্র কিভাবে হলো। ক্ষয়ক্ষতি পরিমাণ এই মূহুর্তে বলতে পারছি না ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!