1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

লকডাউনে ক্ষতিগ্রস্ত নিন্মায়ের মানুষের পাশে জাহিদুল হক পল্লব

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৮২ জন পঠিত

 বোয়ালমারী প্রতিনিধিঃ সারাদেশে চলমান লকডাউনে বিপাকে পড়া নিম্ন আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুরের বোয়ালমারীতে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বাংলা প্রভাষক জাহিদুল হক পল্লব। ৩ আগস্ট মঙ্গলবার সকালে, বোয়ালমারী পৌরসদরের প্রধান সড়কে অবস্থিত নিজ বাসভবনে লকডাউনে ক্ষতিগ্রস্ত ১শত জন ছিন্নমূল হতদরিদ্র নিন্মায়ের মানুষের মাঝে ৫শত টাকা করে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

এ ছাড়াও ইতোপূর্বে তিনি বেশকিছু স্বেচ্ছাসেবক নিয়ে জনসচেতনতায় মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরণ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।

জাহিদুল হক পল্লব বলেন- ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে চলমান লকডাউনের মধ্যে হতদরিদ্র ও ছিন্নমূল নিন্মায়ের মানুষ বিপাকে পড়েছে, কাজ না করতে পেরে অনেকেই একবেলা খেয়ে না খায়ে জীবন যাপন করছে । মানুষ হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। আমি সে দৃষ্টিকোণ থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করছি।। এরা সুবিধাবঞ্চিত নয় বরং তারা আমাদের দৃষ্টিবঞ্চিত। সবাই একটু দৃষ্টি দিলেই তারা একটি সুন্দর জীবন পেতে পারেন। আশা করি, যতদিন স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসবে ততদিন আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন- বোয়ালমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, সিনিয়ার সাংবাদিক, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম। ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, বাংলা টিভি প্রতিনিধি,খান মোস্তাফিজুর রহমান, মানবজমিনের এরশাদ সাগর, পাক্ষিক নজীর বাংলার সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন প্রমুখ

সিনিয়ার সাংবাদিক মো. আনোয়র হোসেন বলেন-‘জাহিদুল হক পল্লবের মতো সমাজের বিত্তবানরা যদি অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতো, তবে নিন্মায়ের মানুষ কেউ অভুক্ত থাকতো না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!