1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

প্রেমিকের সাথে পালাতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৬৪১ জন পঠিত

সিলেট প্রতিনিধি ঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রেমিকের সাথে পালাতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৭)। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের সাগর মিয়ার ছেলে রাবিনের সাথে এলাকার এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জের ধরে গত সোমবার রাবিনের সাথে ওই কিশোরী পালিয়ে যায়। কিন্তু পথে পুলিশ দেখে কিশোরীকে রেখে পালিয়ে যায় রাবিন।এসময় কিশোরীকে একা পেয়ে তাকে ফুসলিয়ে মাইজগাঁও নিয়ে যায় সুমন। সেখানে ফাতু মিয়াসহ সে কিশোরীকে ধর্ষণ করে।

খবর পেয়ে মঙ্গলবার ভোররাতে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন- উপজেলার মাইজগাঁওয়ের মিঠু মিয়ার কলোনির ভাড়াটিয়া সেলিম মিয়ার ছেলে সুমন (২৪) ও হাঁটুভাঙ্গা গ্রামের মৃত মজির আলীর ছেলে ফাতু মিয়া (৪৫)।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, কিশোরীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!