1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিনকে গ্রেফতারে সহায়তা করেন স্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৭৬৩ জন পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে (৩৫) দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের রনশি গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর একটি দল। যে বাড়িতে মহসিন লুকিয়ে ছিলেন ওই বাড়িটি ছিল তার ভায়রার। সেখান থেকেই মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে র‌্যাব তাকে গ্রেফতার করে।

র‌্যাব-৯ সূত্র জানায়, মহসিন সুনামগঞ্জে লুকিয়ে রয়েছেন, এমন খবর পেয়ে সোমবার রাতেই র‌্যাবের একাধিক দল জেলার বিভিন্ন স্থানে অভিযানে নামে। সুনামগঞ্জে থাকা তার বিভিন্ন আত্মীয় ও পরিচিতদের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সিলেট থেকে তার স্ত্রী ও স্থানীয় টুকেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস শহীদকে সুনামগঞ্জে আনা হয়। স্ত্রীও মহসিনকে ধরতে সহায়তা করেন। মঙ্গলবার সকালে এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন মহসিন তালুকদার। ওই ফোনের সূত্র ধরেই প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হয় র‌্যাব। পরে রনশি গ্রামের ওই বাড়ি থেকে মহসিন তালুকদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মহসিনকে সিলেট র‌্যাব কার্যালয়ে নেয়া হয়। বিকেল ৪টার দিকে র‌্যাব -৯ এর সদরদফতর সিলেটে এ বিষয়ে ব্রিফ করেন র‌্যাব-৯ অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, বিকেলে মহসিনকে জালালাবাদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে। মহসিন একসময় ব্যবসা করলেও করোনার শুরুর পর থেকে বেকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!