1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

২২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

  • প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৭৭৫ জন পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুতির কারণে প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনাকবলিত সাতটি ট্যাংকারে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর রবিবার বেলা ১১টার দিকে এই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (গ্রেড-১) মো. আফছার উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

আফছার উদ্দিন বলেন, আখাউড়া থেকে বগি মেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ট্যাংকারগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর বেলা ১১টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে গতকাল শনিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যালে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শ্রীমঙ্গল রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি চট্টগ্রাম থেকে কেরোসিন ও ডিজেল নিয়ে সিলেট যাচ্ছিল। এতে সাতটি ট্যাংকারে মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের প্রায় দেড় লাখ লিটার কেরোসিন ছিল। এই দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!