1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

মা-বাবার সঙ্গে ঈদ করা হলো না, সড়কে প্রাণ গেল তিন জনের।

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৬৫৭ জন পঠিত

হবিগজ্ঞ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরীর আবদা নারায়ণ কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের রুহেলের স্ত্রী শাহিদা (৩৫), পিরোজ মিয়ার মেয়ে মালেহা (৩৫) ও নিহত প্রাইভেটকার চালকের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গাজীপুর থেকে ঈদুল আজহার ছুটিতে মা-বাবার সঙ্গে ঈদ করতে পোশাক শ্রমিক শাহিদা স্বামীসহ একই এলাকার তিন সহকর্মীকে নিয়ে শুক্রবার ভোরে প্রাইভেটকারযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরীর আবদা নারায়ণ কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদী পরিবহনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে চালক ও মালেহা নিহত হন এবং চারজন গুরুতর আহত হন। পরে বাহুবল হাসপাতালে নেয়ার পর পোশাক শ্রমিক শাহিদা মারা যান।

আহত অন্যরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পিরোজ মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩৫), শুক্কুর আলীর ছেলে রুহুল (৩০) ও শহিদ মিয়ার মেয়ে নাজমা (৩০)। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেই সঙ্গে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার সড়ক থেকে সরিয়ে আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে দেয় পুলিশ।

বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, প্রাইভেটকার অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার কারণে হয়তো এই দুর্ঘটনার শিকার হয়েছে। নিহত প্রাইভেটকার চালকের পরিচয় পাওয়া যায়নি। নিহত অপর দুইজন পোশাক শ্রমিক। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!