1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৫

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৬০৮ জন পঠিত

সিলেট প্রতিনিধি:  সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আরও দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা হলো পাঁচজন।

শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জামিল।

নিহতরা হলেন, গোলাপগঞ্জের ফুলবাড়ি এলাকার মৃত আজমল আলীর ছেলে লাল মিয়া (২৭), ফাজিলপুর গ্রামের আব্দুল করিমের ছেলে বাহার উদ্দিন (৪০) ও মো. জাকারিয়া (৩০)। এছাড়া ১২ বছরের এক কিশোর ও ৪৫ বছরের একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, শনিবার সকালে চৌঘরী এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট থেকে বড়লেখাগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ওসি বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। তবে বাসটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!