1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীতে শিশু ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

  • প্রকাশিত : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪৯১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলা করেছে শিশুটির মা। শনিবার দুপুরে ইউনুস শেখ নামে এক স’মিল শ্রমিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে এ মামলা করে ভুক্তভোগীর মা। শুক্রবার বিকেলে পৌরসদরের রায়পুর শশ্মাণ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, শিশুটিসহ কয়েকজন শিশু বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনা-বারাশিয়া নদীতে গোসল করতে যায়। গোসল করার সময়ে আসামি মো. ইউনুস শেখ গোসল করা অবস্থায় মেয়েটিকে ফুসলিয়ে চন্দানা-বারাশিয়া নদীর উত্তর পাড়ে রায়পুর শশ্মান সংলগ্ন বাগানে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। ঘটনার দিন রাত শিশুটির পেট ব্যাথা ও শরীরে জ্বালা পোড়া করলে শিশুটি কান্না শুরু করে। পরে শিশুটির মায়ের কাছে সবকিছু খুলে বললে সাথে সাথে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক ডা. আমির হামজা প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে শনিবার দুপুরে থানায় ইউনুচ শেখকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪ এর খ ধারায় বোয়ালমারী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমীর হামজা জানান, শিশুটিকে অসুস্থ অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হলে ধর্ষণ চেষ্টার লক্ষণ পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপুলিশ পরিদর্শক রিপন কাজী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!