1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে সরকারি খাল দখল করে মাছ শিকার

  • প্রকাশিত : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৫৪৭ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সরকারি জলাশয়ে (খাল) বাঁধ দিয়ে মৎস্য শিকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে।

রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হাসামদিয়া-কোন্দারদিয়া সরকারি খালে বাঁধ দিয়ে শ্যালো মেশিন দ্বারা পানি উঠিয়ে স্থানিয় বাসিন্দা বলাই বিশ্বাস ও মমিন মোল্যা মৎস্য শিকার করছেন।

জানা যায়, গত বর্ষা মৌসুমে স্থানিয়দের অভিযোগের ভিত্তিতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে মাছ শিকারের জন্য খালের উপর পাতা বলাই বিশ্বাসের ভ্যাসাল (মাছ ধরার জাল) ভেঙে দেন এবং খালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেন। এ নির্দেশের কয়েক মাস যেতে না যেতেই আবারও ওই স্থানে বলাই বিশ্বাস ও মমিন মোল্যা বাঁধ দিয়ে মাছ শিকার করছেন।

এ ব্যাপারে অভিযুক্ত বলাই বিশ্বাস বলেন, ‘খালের ওই জায়গা আমাদের ব্যক্তিমালিকানাধীন। কাগজপত্রে আমাদের নাম আছে, তাই ওই অংশে আমরা মাছ চাষ করি।’ খালের অপর প্রান্তের বাসিন্দা পূর্ব ভাটদি গ্রামের লুৎফর রহমান বলেন, ‘খালের পাশে আমার ব্যক্তিগত জায়গায় একটি পুকুর আছে। এস,এ রেকর্ডে উল্লেখিত আমার ওই পুকুরের একটি অংশ বলাই বিশ্বাস বি,এস রেকর্ডে অবৈধভাবে তার নামে করে নিয়েছেন।’

এ ব্যাপারে বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, ‘ওই খালটি সরকারি খাল। খালটি উন্মুক্ত থাকবে। আমি নিজে গিয়ে নিষেধ করার পরও যখন মানছে না, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!