1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারী পৌর নির্বাচন উপলক্ষে পৌর কৃষকলীগের মতবিনিময় সভা

  • প্রকাশিত : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৫ জন পঠিত
বোয়ালমারী প্রতিনিধিঃ বোয়ালমারী পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা কৃষকলীগ কার্যালয়ে বোয়ালমারী পৌর কৃষকলীগ এই নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মাটিও মানুষের নেতা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- “অতীতের সকল ভেদাভেদ ভুলে আমরা সকলে নৌকার ছায়াতলে একত্রিত হয়েছি। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী ১৬ জানুয়ারি নৌকার প্রার্থী সেলিম রেজা লিপনকে বিপুল ভোটে জয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীর কে বোয়ালমারী পৌরসভা উপহার দিতে পারব ইনশাআল্লাহ। এ জন্য আর বসে থাকার সময় নেই সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।”
এ সভায় আরও বক্তব্য রাখেন – আওয়ামীলীগের মনোনীত মেয়ার প্রার্থী সেলিম রেজা লিপন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মীরদাহ পিকুল, সহ সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কৃষকলীগ নেতা কামরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!