1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

বোয়ালমারীতে কাবাডি স্টেডিয়াম নির্মাণের জন্য জায়গা পরিদর্শনে ডি আইজি হাবিবুর রহমান

  • প্রকাশিত : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৫২৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদীতে কাবাডি স্টেডিয়াম নির্মাণে স্থান নির্বাচনের জন্য ফেডারেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নির্ধারিত স্থান পরিদর্শন করেছে। উপজেলার কাদিরদী বাজারের পাশে গ্রামীণ ব্যাংক সংলগ্ন কুমার নদীর পাড় ঘেঁষে ১ একর ২০ শতাংশ জায়গায় এই স্টেডিয়াম নির্মাণের জন্য প্রাথমিকভাবে স্থান নির্বাচন করা হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) বেলা ২টায় এ উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান স্টেডিয়ামের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামাল পাশা, সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) মো. আনিচুজ্জামান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকার ফ্যাশন বাজারের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. রাফিউল আলম মিন্টু, কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত দাস, হায়াসিন্থ ফেব্রিকস মিলস ও শুভ সৈকত টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. খায়ের মিয়া, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য মো. আকরামুল করিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!