1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

ম্যারাডোনার বিদায়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৭২০ জন পঠিত

ক্রীড়া ডেস্ক : কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনা ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে ফুটবল খেলেছেন মাত্র ২১ বছর। ৬০ বছরের জীবনে বাকি ৩৯ বছর ফুটবলের বাইরে। কিন্তু এই ২১ বছরে ফুটবল মাঠে নিপুণ শিল্পীর মত যে ছবি এঁকেছিলেন, তা তাকে এনে দিয়েছে তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলারের খ্যাতি।

গতকাল বুধবার আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই ফুটবল কিংবদন্তি। ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সারাবিশ্বেই। শুধু ক্রীড়াঙ্গনের মানুষই নয়, সারা বিশ্বের নানা শ্রেণি-পেশার মানুষ ম্যারাডোনার মৃত্যুতে শোকে মুহ্যমান।

ম্যারাডোনা চিরদিনের শত্রু, ব্রাজিলের কালো মানিক, আরেক সর্বকালের সেরা ফুটবলার পেলে বলে দিয়েছেন, ‘ওপারে দু’জন আবার ফুটবল খেলবো।’ মেসি-রোনালদো থেকে শুরু করে সাবেক এবং বর্তমান তারকারা শোকস্তব্ধ। এমনকি ক্রিকেটাঙ্গনও শ্রদ্ধা জানিয়েছে ম্যারাডোনার মৃত্যুতে।

তবে, এই কিংবদন্তির মৃত্যুতে সবচেয়ে বেশি কাঁদছে তার নিজের দেশ আর্জেন্টিনা এবং ইতালির শহর নেপলস। আর্জেন্টিনাকে একার নৈপুণ্যে বিশ্বকাপ জিতিয়েছিলেন। আর ইতালিয়ান ক্লাব ন্যাপোলিকে খ্যাতির চূড়ায় তুলে দিয়েছিলেন এই ম্যারাডোনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!