1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে ৮ম ত্রৈ-বার্ষিক স্কাউটসের কাউন্সিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৬৪৮ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ স্কাউটসের ৮ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটসের বোয়ালমারী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে বোয়ালমারী অডিটোরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, বাংলাদেশ স্কাউটসের ঢাকা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার স্কাউটার এম এম শাহীদুর রহমান বাবু এবং স্কাউটার লক্ষনপদ পাল, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এস এম ওবায়দুর রহমান প্রমুখ।

সভায় বিগত তিন বছরের কার্যক্রম উপস্থাপন করা হয়। সভা শেষে তিনশ কাউন্সিলরের ভোটে আগামী তিন বছরের জন্য সহ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে প্রতিনিধি নির্বাচিত হয়। পদাধিকার বলে এই কমিটির সভাপতি ইউএনও। ইউএনও এবং নির্বাচিত এই সাত জন মিলে পরবর্তীতে ৩০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সভায় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউটস শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!