1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে ভুয়া জ্বিনের বাদশা গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫৮২ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভুয়া জ্বিনের বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে এ ঘটনায় মোবারকদিয়া গ্রামের মজিবুর রহমান (৫৫) বাদি হয়ে জ্বিনের বাদশার নামে প্রতারনার মামলা করেছেন। মামলা নম্বর ১৯।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের সোলায়মান মাতুব্বরের ছেলে নুরইসলাম (৩৫) জ্বিনের বাদশা সেজে মানুষের সাথে প্রতারনা করছিল। সে প্রতি রাতে নিজের বাড়িতে আসর বসায়। আসর বসানোর সময় সকল ধরনের আলো নিভিয়ে জ্বিনকে হাজির করে মানুষকে ঝাড়ফুক দিয়ে প্রতারনা করে। ভূয়া জ্বিনের বাদশাকে শনিবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, নুরইসলাম দীর্ঘদিন ধরে জ্বিনের বাদশা সেজে মানুষকে ধোকা দিয়ে আসছে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!