1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ৩

  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৭১২ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে অপ্রাপ্তবয়স্ক (১৪) এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বোয়ালমারী থানায় মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে মামলা হয়েছে।

ওই কিশোরীর বাবা উপজেলার ঘোষপুর ইউনিয়নের দৈত্তরকাঠি গ্রামের মো. ছিরমান শেখের ছেলে সামছু শেখ (৩৮) বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনসহ তিন জনকে আসামী করে মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের দবির শেখের ছেলে ইলিয়াছ শেখ (২৬), শুকুর খন্দকারের ছেলে জহুর খন্দকার (২৮) এবং সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ (২২) পূর্বপরিকল্পিতভাবে কৌশলে কিশোরীকে সাতৈর ইউনিয়নের দিঘীচালা গ্রামের এক বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে অজ্ঞাতনামা আসামীগন ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বোয়ালমারী থানা পুলিশ মঙ্গলবার (২৭ অক্টোবর) এজাহার নামীয় তিন আসামী ইলিয়াস, জহুর ও আব্দুল্লাহকে গ্রেফতার করেছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এজাহারে উল্লেখিত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!