1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে ‘কাইজা’র চেষ্টাকালে আটক ৯

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৭১১ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ‘কাইজা’র চেষ্টাকালে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় উভয় পক্ষের ৯ জনকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বর (৬০), এনায়েত শেখ (৩৮), জিন্নাত মোল্যা (৩১), পরমেশ্বরদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য সোহেল শেখ (৩২), সুমন শেখ (২২), সাব্বির শেখ (২৪), সিদ্দিকুর রহমান (৬৫), পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য ইদ্রিস শেখ (৬৫) এবং ইমাম হোসেন (৪৫)। আটককৃত মান্নান মাতুব্বরের বিরুদ্ধে বোয়ালমারী থানায় বিশেষ ক্ষমতা আইন, দেশীয় অস্ত্র মজুদ ও সিগারেট মজুদ মামলা রয়েছে।

বোয়ালমারী থানা উপ-পুলিশ পরিদর্শক সাইফুদ্দিন আহমেদ বলেন, সিদ্দিকুর রহমান ও সোহেল শেখের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বুধবার (৭ অক্টোবর) রাতে স্থানীয় রহমের বাড়ির সামনে মিটিং করে সোহেল শেখ গং বৃহস্পতিবার সকালে সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘোষণা দিয়ে ইটের খোয়া জড়ো করে এবং দেশীয় অস্ত্র মজুদ করে। সংঘর্ষের আশঙ্কায় ১৫১ ধারায় দুই গ্রুপের ৯ জনকে বৃহস্পতিবার রাত একটায় গ্রেফতার করা হয়।

আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ওই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে ৯ জনকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!