1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

টানা তৃতীয় জয়ের খোঁজে দিল্লি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৭ জন পঠিত

ক্রীড়া ডেস্ক : আইপিএলে আজ (মঙ্গলবার) আবুধাবিতে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। আইপিএলে টানা তৃতীয় ম্যাচে জয় পেতে মরিয়া শ্রেয়াস আয়ারের দিল্লি। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে প্রথম জয়ের খোঁজে সানরাইজার্স হায়দরাবাদ।

পাঞ্জাবকে প্রথম ম্যাচে সুপার ওভারে হারানোর পর শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে শ্রেয়াস আয়ারের দল। অন্যদিকে, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে পর দুটো ম্যাচে হেরেছে হায়দরাবাদ।

মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ডেভিড ওয়ার্নারের দল। মনিশ পান্ডে ছাড়া সেভাবে কেউ ফর্মে নেই হায়দরাবাদের। প্রথম ম্যাচে রান পেলেও দ্বিতীয় ম্যাচে রান পাননি জনি বেয়ারস্টো। রানের মধ্যে নেই ওয়ার্নারও। আজ প্রথম এগারোয় ফিরতে পারেন কেন উইলিয়ামসন। পাশাপাশি অধিনায়ক ওয়ার্নারের ব্যাটে ঝোড়ো ইনিংস চাইছে টিম হায়দরাবাদ।

পৃথ্বিশ, শ্রেয়াস আয়ার, রিশাব পান্ত রানের মধ্যেই রয়েছেন। সেই সঙ্গে নর্টজে, রাবাদা বল হাতে আগুন ছোটাচ্ছেন। হায়দরাবাদকে হারাতে এরাই ভরসা দিল্লি কোচ রিকি পন্টিংয়ের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!