1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

করোনায় ফরিদপুরের মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২২ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জ্বর-সর্দিসহ করোনাভাইরাসে সংক্রমণের বিভিন্ন উপসর্গ নিয়ে গত ১৭ আগস্ট মাহাবুবুর রহমান ঢাকায় যান। সেখানে নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ ফল আসে। পরে তিনি হাসপাতালে ভর্তি হন।

বুধবার বাদ জোহর ফরিদপুর শহরের আলীপুর গোরস্থান জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আলীপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খান রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ক্রীড়া সংস্থা, ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে এফবিসিসিআইএর সাবেক সভাপতি এ. কে. আজাদসহ বিশিষ্টজনেরা শোক জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!