1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

এইচএসসি পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি এখন নেই: শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৫৬৪ জন পঠিত

নিজেস্ব প্রতিবেদক: বর্তমান করোনা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, এইচএসসির ১৪ লাখ পরীক্ষার্থী ও অভিভাবক এবং সংশ্লিষ্টদের মিলিয়ে ৩২ লাখ মানুষকে করোনাঝুঁকিতে ফেলা যায় না। পরিস্থিতি ‘অনুকূলে’ আসলে অবস্থার বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার জাতীয় জাদুঘরে হাসুমনির পাঠশালা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, এইচএসসি পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি এখনও আসেনি। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তও আসেনি। পরীক্ষা নেয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এখনও আছি। তবে করোনার প্রকোপ কমে পরিবেশ অনুকূলে আসলে এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ২ সপ্তাহের নোটিশে বিষয়টি জানিয়ে দেয়া হবে, যাতে পরীক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে।

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।সম্প্রতি সামাজিক মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেসবুকে পেজ ও প্রোফাইলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করার পোস্ট দেখা গেছে।

এসব তথ্য মিথ্যা ও গুজব জানিয়ে এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকতে বিশেষভাবে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রনালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!