1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী পৃথক সংহিতা’য় বাড়িঘর অগ্নিসংযোগ, ৩৪ টি বাড়ি ভাঙচুর, লুটপাট, আহত -২০ আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ক্ষমতায় যাওয়ার নির্বাচন – খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের অস্তিত্ব থাকবে না-বিএনপির প্রার্থী নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান-শট গানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে ১ জন আটক, ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

বোয়ালমারীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের মৃত হিরু মিনার ছেলে ও পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রছাত্রী সংসদের জিএস এর দায়িত্ব পালন করেছেন।

মুকুল মিনার ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিনা জানান, বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের একটি সভায় যোগদানের জন্য যাওয়ার পথে শারিরীক অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞানব্রত শুভ্র মুকুল মিনার হৃদরোগের উপসর্গ দেখে তাৎক্ষণিক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। পরিবারের লোকজন তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে দুপুর দেড়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তাঁর অকাল মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. লিয়াকত শিকদার, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া,বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!