1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে দুইগ্রুপের দফায় দফায় সংঘর্ষ আহত ২০, ভাংচুর-লুটপাট, আটক-৭

  • প্রকাশিত : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৯৬৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, অর্ধশতাধিক বাড়ি ঘর ভাঙচুর, ব্যাপক লুটপাট, এতে ২০ জন আহত হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। উপজেলার শেখর ইউনিয়নের চরশেখর ও দুর্গাপুর গ্রামের মধ্যে শনি ও রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শেখর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

বিরোধের জেরে শনিবার সকালে আবুল কালাম আজাদের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পলাশ সমর্থক দুর্গাপুর গ্রামের ফরহাদ শেখ, তোকান মিয়া, ওহিদ শেখ, মোস্তফা শেখ, হাসু শেখ, খায়ের শেখ ও বাবলু শেখসহ প্রায় ১৫টি বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে এ সময় ভাঙচুরে বাধা দিলে প্রায় ১৫ জন আহত হয়।

এরই জের ধরে রবিবার সকালে ঘোষণা দিয়ে উভয় গ্রুপের প্রায় ৫শতাধিক সমর্থক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময়ও ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের মধ্যদিয়ে সংঘর্ষ চলাকালে নারী-পুরুষ সহ প্রায় ১০ ব্যাক্তি আহত হয় ও অর্ধশতাধিক বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত বাবলু মিয়া,শিমুল মোল্যা,বিলাশ মিয়া ও মোর্শেদা বেগম সহ মোট ১০ জনকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সিনিয়র এএসপি (মধুখালী সার্কেল) আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংঘাতময় এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বোয়ালমারী থানার ওসি(তদন্ত) মোঃ আবুল খায়ের বলেন,ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!