1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে স্কুল ঘর ভাংচুর থানায় মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১১৩০ জন পঠিত

হাসান মাহমুদ মিলু,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামের শিশু কিশোর বিদ্যা নিকেতন নামে একটি স্কুলের ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় স্কুলটির প্রতিষ্ঠাতা ক্ষিতিশ চন্দ দত্ত বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা করেছেন। মামলা নম্বর ১২। এ ঘটনায় থানা পুলিশ উত্তম দত্ত, গৌতম দত্ত, শয়ন দত্ত ও নয়ন দত্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

এজাহার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের উত্তম দত্ত, গৌতম দত্ত, গৌরাঙ্গ দত্ত ও নারায়ণ দত্ত গংদের ১০/১২ জনের একটি দুর্বৃত্তদল ১০ জুন বুধবার গভীর রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে স্কুলঘর, স্কুলের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালায়।

এ সময় স্কুলটির প্রতিষ্ঠাতা ক্ষিতিশ দত্ত ও তার স্ত্রী মাধুরী রাণী দত্ত বাধা দিতে এগিয়ে গেলে দুবৃর্ত্তরা মাধুরী দত্তের গলায় থাকা ২ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, ১ একভরি ওজনের একজোড়া কানের দুল ও ৩টি সিলিং ফ্যান লুট করে। তাদের শোরচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে আসামি প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য ২০০১ সালে রুপাপাত গ্রামের ক্ষিতিশ চন্দ্র দত্তের বাড়ি শিশু কিশোর বিদ্যা নিকেতন নামে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে স্কুলটিতে ওই অঞ্চলের প্রায় ৩ শতাধিক শিশু শিক্ষার্থী পড়ালেখা করে এবং পাশের হার শতভাগ। স্কুলটিতে ১৫ জন শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!