1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

আলফাডাঙ্গায় শিয়াল মারার ফাঁদে জড়িয়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৪ জন পঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় শিয়াল মারার ফাঁদে জড়িয়ে বাবা, মার সামনেই এক শিশুর মৃত্যু‘র ঘটনা ঘটেছে।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মোর্শেদ তালুকদার দম্পতির ছয় বছর বয়সের একটি কন্যাসন্তান ও শিশু পুত্র জুবায়ের (৩) রয়েছে।
নিহত শিশুর চাচা আলফাডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুরাদ হোসেন তালুকদার জানান, নওয়াপাড়া গ্রামের নিজবাড়িতে মোর্শেদ তালুকদার প্রায় ৫ বছর যাবত বয়লার খামারে মুরগির ব্যবসা করছিলেন। মাঝে মাঝে রাতের আঁধারে ওই খামারে শিয়ালে উৎপাত করে।

এ কারণে বুধবার সন্ধ্যায় মুরগির ফার্মের চারপাশে শিয়াল মারার জন্য বিদ্যুতের ফাঁদ পাতে। বাবা-মা দুজনই খামারের মধ্যে মুরগির খাবার দিচ্ছিলেন। রাত ৮টার দিকে শিশু জুবায়ের ঘর থেকে বের হয়ে বাবা মায়ের অজান্তে হাঁটতে হাঁটতে মুরগির খামারের শিয়াল মারার ফাঁদে জড়িয়ে যায়। মা ও বাবা মুরগির খামার থেকে বের হয়ে শিশু জুবায়েরকে ফাঁদে জড়ানো দেখে বিদুৎতের লাইন বন্ধ করার আগেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির করুন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশুটিকে এক নজর দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায়। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শিশুটিকে নওয়াপাড়া কুচিয়াগ্রাম কবরস্থানে দাফন করা হয়েছে। খবর পেয়ে আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একে এম জাহিদুল হাসান জাহিদ ও উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত তালুকদার নিহত শিশুর পরিবারকে শান্তনা দিতে রাতেই ওই বাড়িতে ছুটে যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!