1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

করোনা ভাইরাসে আক্রান্ত শহীদ আফ্রিদি

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৫৬২ জন পঠিত

ঐতিহ্য বাংলা নিউজ : পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।

এক টুইটে আফ্রিদি লিখেছেন, ‘গত বৃহস্পতিবার থেকেই শরীরটা খারাপ লাগছিল। আমি পরীক্ষা করিয়েছি এবংদুর্ভাগ্যজনকভাবে আমি করোনা পজিটিভ। আমার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ।’

করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নিজ দেশের অসহায় ও কর্মহীন মানুষজনের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি। নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে তিনি হাজারো দুস্থ মানুষজনকে আর্থিক ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন। নিজ হাতে দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।

গত মে মাসে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রফিম। এই ব্যাট দিয়েই বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন মুশি। সবাইকে চমকে দিয়ে নিলাম থেকে ব্যাটটি ২০ হাজার ডলারে কিনে নেন আফ্রিদি।

পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হলেন আফ্রিদি। এর আগে তৌফিক উমর ও জাফর সরফরাজ করোনা আক্রান্ত হয়েছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!