1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন খাবার হোটেলকে জরিমানা নবজাতককে কোলে নিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা!

  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৮ জন পঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে রুমের আড়ার সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে রুমান তালুকদার (২০) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

​শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত গভীররাতে আলফাডাঙ্গা পৌর এলাকার নওয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রুমান তালুকদার ওই এলাকার ফুলমিয়া তালুকদারের ছেলে এবং তিনি আলফাডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক পড়াশোনার পাশাপাশি প্রায়ই তার মায়ের কাছে টাকা-পয়সা দাবি করতেন। ঘটনার রাতেও তিনি মায়ের কাছে টাকা চান কিন্তু টাকা না দেওয়ায় মায়ের সাথে তার বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। পরবর্তীতে সবার অজান্তে তিনি নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেন।

​নিহতের মা নাজমা বেগম জানান, দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে তিনি দেখেন ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করার পর কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি ঘরের আড়ার সাথে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে মরদেহ নিচে নামান।

​খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!