1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বোয়ালমারীতে কুঠির খাল নিয়ে উত্তেজনা

  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৭১১ জন পঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী চতুল ইউনিয়নের কুঠিরখাল নিয়ে মুখোমুখি পোয়াইল গ্রামের দুটি পক্ষ। যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। বোয়ালমারীর বৃহৎ বিল বিল-দাঁদুড়িয়া থেকে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের ভেতর দিয়ে কুঠির খাল নামে একটি খাল নেমে গেছে কুমার নদে। খাস খতিয়ান ভুক্ত খালটি লিজ দেওয়া নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে জানা যায় চতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু তার আস্থাভাজন লোকদের বাৎসরিক নিদিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে লিজ দিয়ে আসছে চেয়ারম্যান হওয়ার পর থেকেই। ফলে স্থানিয়রা বঞ্চিত হয়ে মাছ শিকার থেকে শুরু করে খালটির নানা সুবিধা থেকে। জানা যায়, খালটি ১ নং খাস খতিয়ান ভূক্ত সরকারী খাস সম্পত্তি হওয়ায় লিজ দেওয়ার বৈধতা নেই ইউনিয়ন পরিষদের। পোয়াইল ওয়ার্ড আ’লীগের সভাপতি হাসমত সেখ জানান- চতুল ইউপি চেয়ারম্যান কুঠিরখাল অবৈধভাবে লিজ দিয়ে আমাদের খালপাড়ের শতশত পরিবারকে মাছ মেরে খাওয়া থেকে বঞ্চিত করে আসছে। আমরা চাই সরকারি খাল সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। চতুল ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন – পুর্বপুরষ থেকে এ খালে দিয়ে আমরা ফসলাদি আনা, পাটজাগ দেওয়া সহ বর্ষা মৌসুমে মাছ আহরণ করে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে বর্তমান কয়েক বছর খালটি লিজ দিচ্ছে চেয়ারম্যান লিটু শরীফ যার কারনে লিজ গ্রহিতাগন খালে মাছ মারা দূরে থাক পানিতেই কাউকে নামতে দেয় না। আমরা চাই এর একটি সুষ্ঠু সমাধান করবে প্রশাসন। খালটি সকলের জন্য উন্মুক্ত করে দিতে একই ধরনের দাবি জানিয়েছে ওয়ার্ড যুবলীগের সভাপতি কিবরিয়া ফকির, কামাল সেখ,ওয়াদুদ শেখ ও এলাকাবাসী।
এ ব্যপারে চতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন – আমার পুর্বের চেয়ারম্যানগণ খালটি লিজ দিত  আমিও সেই পথ অনুসরণ করে লিজের টাকার সাথে নিজস্ব অর্থযোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ করেছি। সরকার যদি মনে করে এ কাজটি বৈধ না তাহলে সরকারি বিধান মাফিক কাজ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!