1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

শিরোপা পুনরুদ্ধার করলো বায়ার্ন মিউনিখ

  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৫৬২ জন পঠিত

অনলাইন ডেক্স: ইতিহাস গড়তে পারলো না নেইমার-এমবাপ্পেরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের হার মাত্র এক গোল ব্যবধানে। তাতে সাত বছর পর আসরের শিরোপা পুনরুদ্ধার করলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এটি তাদের ষষ্ঠ ট্রফিও বটে।

ফুটবলের ভাষায় একেই হয়তো বলে হেক্সা মিশন জয়ের আনন্দ। যেখানে সফল জার্মান জায়ান্ট বার্য়ান মিউনিখ। ম্যাচের নায়ক কিংসলে কোমান, আর শ্রেষ্ঠত্ব বাভারিয়ানদের।তা যেন দাঁড়িয়েই দেখতে হলো, টুর্নামেন্টে আশা সঞ্চার করা ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে।

ম্যাচের শুরু থেকেই পিএসজি-বায়ার্নের পাল্টাপাল্টি আক্রমণ। কিন্তু এগিয়ে যাওয়ার দৌড়ে প্রথমার্ধ্য ছিলো গোলশূন্য। বিশেষ করে নেইমার-ডি মারিয়া-এমবাপ্পে কিংবা ড্যানিয়েল পার্ডেসের প্রতিটা আক্রমণের দূর্গ হয়ে দাঁড়ান, গোলরক্ষক ম্যানুয়াল ন্যুয়ার।

রবার্ট লেভানডস্কি-জিনাব্রি-থমাস মুলারদের আটকাতে ব্যস্তই ছিলেন,থমাস টুখেলের শিষ্যর। তবে ৫৯ মিনিটে ফরাসি মিডফিল্ডার কিংসলে কোম্যানের গোলে বদলে যায় স্কোর লাইন, পাল্টে যায় ম্যাচের প্রেক্ষাপট। ট্রফির জয়ের উল্লাসের প্রস্তুতি শুরু হয়ে যায়।

পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া পিএসজি, কিন্তু ভাগ্য দেবতা মুখ ফিরিয়ে রাখলো লিগ-ওয়ান চ্যাম্পিয়নদের ওপর থেকে। তাতে ক্লাব ইতিহাসে ৫০ বছরে, প্রথমবার আসরের ফাইনালে উঠেও স্বপ্ন ভঙ্গ পিএসজি। উল্লাস আর হতাশার অপূর্ব মিশেলের সাক্ষী হয়ে থাকলো লিসবনের এস্টাদিও দা লুজ স্টেডিয়াম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!