1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল

ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে, আপন দু্ই ভাইকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৫৮২ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধিঃ   ফরিদপুরের ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ২৪ আগস্ট সকালে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাওলি গঙ্গাধরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের গিয়াস মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর (২৫) ও রাকিব মাতুব্বর (২০)।

নিহতদের চাচা নুরুল্লাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সভাপতি বারি মাতুব্বর জানান, রোববার ২৩ আগস্ট সন্ধ্যায় বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান রাকিব মাতুব্বর। ওই সময় পাশের বাড়ির সাদ্দাম মাতুব্বর ও তার ছেলে কামাল, সালাম, আবজাল ও জামাল মিলে রাকিবের জাল ফেলে দেন। এ ঘটনায় রাতেই এলাকার মাতুব্বর মোতালেব মীমাংসার দায়িত্ব নেন।

তিনি আরও জানান, সোমবার সকালে পর্যন্ত মোতালেব মাতুব্বর মীমাংসা না করায় সাদ্দাম মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গিয়াস মাতুব্বরের বাড়িতে হামলা চালান। এ সময় কিছু বুঝে ওঠার আগেই রাকিব মাতুব্বর ও তার বড় ভাই শামীম মাতুব্বরকে সাদ্দাম মাতুব্বরের ছেলেরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই দুই ভাই মারা যান।

নিহতদের বাবা গিয়াস মাতুব্বর বলেন, সাধারণ মাছ ধরাকে কেন্দ্র করে ওরা আমার তরতাজা দুই ছেলেকে আমারই সামনে কুপিয়ে হত্যা করেছে। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি আমি যেন আমার দুই ছেলে হত্যার বিচার পাই।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সাদ্দাম মাতুব্বর ও সালাম মাতুব্বর নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!