1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

বোয়ালমারীতে বসত বাড়ি ও দোকানের জায়গা জবরদখলের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৫৬১ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে জায়গা জবরদখল করে এক ব্যক্তির আলিসান বাড়ি ও দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজারের ৭০ নং মোবারকদিয়া মৌজার বি এস খতিয়ান নং-৪৫, বি এস দাগ নং-৩৮৬তে আজিজুর রহমান ও সামছুল হক বিশ্বাসের ২৯ শতাংশ, চান্দিনা জমি ছিল। এর মধ্যে থেকে শামসুল হক বিশ্বাস গং তাদের তিন মেয়েকে পাঁচ শতাংশ করে ১৫ শতাংশ লিখে দেন।

বাকি চৌদ্দ শতাংশ থেকে পৌনে পাঁচ শতাংশ বিক্রি করেন বাজিতপুর নিবাসী আকবর বিশ্বাসের ছেলে আমিন বিশ্বাসের কাছে। কিন্তু আমিন বিশ্বাস স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তিনি খরিদকৃত জমির চেয়ে আরো ৪/৫ শতাংশ জমি পর্যায়ক্রমে জবরদখল করেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় পনের লাখ টাকা।

এছাড়া শামসুল হক বিশ্বাসের ছেলে মো. হামিদুল হক বকুলের চিতারবাজারের পার্শ্ববর্তী বাজিতপুর মৌজার ১৫ নং খতিয়ানের ২৯০ নং দাগে অবস্থিত বসত বাড়ির প্রায় দুই শতাংশ জমিও আমিন বিশ্বাস জোর করে দখল করেছেন। তার নবনির্মিত তিন তলা আলিসান ভবনের একাংশ পড়েছে ওই দুই শতাংশ জায়গায়।

বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও আমিন বিশ্বাস শেষ পর্যন্ত সালিশ বর্জন করায় বিষয়টির কোন সুরাহা হয়নি।

এ ব্যাপারে শামসুল হক বিশ্বাসের ছেলে মো. হামিদুল হক বকুল প্রতিকার চেয়ে ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৫ নং খতিয়ানের ২৯০ নং দাগের নালিশী জমিতে বিজ্ঞ আদালত ০৯/০৩/২০২০ তারিখে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন। এ ব্যাপারে অভিযুক্ত আমিন বিশ্বাসের বক্তব্য জানার জন্য তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!