1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

বোয়ালমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৫৫০ জন পঠিত

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃফরিদপুরের বোয়ালমারীতে পালিত হল বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ । “মাতৃদুগ্ধদানে সহায়তা করুন, স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোরশেদ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, কাউন্সিলর মো. মিনহাজুল আবেদিন লিপন প্রমুখ।

প্রধান অতিথি এম এম মোশাররফ হোসেন বলেন, “মানুষ আগে টিকা নিত না। এখন মানুষ খুঁজে টিকা নেয়। মানুষ আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা আমাদের শক্তি। তারাই পারে প্রত্যেক শিশুর মাতৃদুগ্ধ প্রাপ্তি নিশ্চিত করতে, প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টি করতে।”

বিশেষ অতিথি ঝোটন চন্দ বলেন, “মায়ের দুধের বিকল্প নাই। মায়ের দুধে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।”

 ডা. খালেদুর রহমান  বলেন, “করোনায় আক্রান্ত মা তার সন্তানকে বুকের দুধ পান করাতে পারবেন। কারণ বুকের দুধের মাধ্যমে করোনা ছড়ায় না। তবে সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!