1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

পথচারীকে মারধরের মামলায় ‘টিকটক অপু’ গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৬১৭ জন পঠিত

নিজেস্ব প্রতিবেদক, ঐতিহ্য বাংলাঃ সাধারণ মানুষকে হেনস্তা এবং মারধরের অভিযোগে কথিত টিকটক তারকা অপুকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে উত্তরা মডেল থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে রবিবার উত্তরা ছয় নম্বর সেক্টর এলাকার স্থানীয় লোকজনকে মারধরের অভিযোগে একটি মামলা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান উত্তরা মডেল থানার ডিউটি অফিসার এসআই মো. ফুয়াদ উদ্দিন। অপুর সঙ্গে গ্রেপ্তার হওয়া তার সহযোগীর নাম নাজমুল।

মামলা সূত্রে জানা যায়, শনিবার অপুর হিংস্র কর্মকাণ্ডের শিকার হন রবিন নামে এক পথচারী এবং তার বন্ধুরা। রবিন পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং উত্তরার বাসিন্দা। এদিন সন্ধ্যা ৭টার দিকে রবিন এবং তার বন্ধুরা আড্ডা দিচ্ছিলেন উত্তরার ৮ নম্বর সেক্টরের পাবলিক কলেজের সামনে। এক পর্যায়ে তারা দেখতে পান, একসাথে ৬০ থেকে ৭০ জন বিভিন্ন বয়সের কিশোর ওখানকার রাস্তায় জড়ো হয়ে আছে।

তারা দেখতে পান, এই কিশোরদের ভেতরে একজন এক ধরনের বিশৃঙ্খল আচরণ করছে। এই কিশোরগুলোর নেতৃত্ব দিচ্ছিল তথাকথিত ‘অপু ভাই’ নামক এক কিশোর। তারা তাদের দলবল নিয়ে লাইকি এবং টিকটক ভিডিও বানাচ্ছিল এবং সেখানেই বসে চিল্লাচিল্লি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।

এসময় রবিন তার নিজের প্রাইভেট কার নিয়ে গলি থেকে বের হতে গেলে দেখেন, সেই কিশোর দল ভিডিও বানানোর নামে রাস্তা অবরোধ করে রেখেছে। রবিন এসময় তাদেরকে সরে যেতে বলে এবং গাড়ির হর্ন দেয়। এই কথায় ক্ষিপ্ত হয়ে অপু এবং তার দলবল রবিনের উপরে বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে হামলা চালায়। এরমধ্যে লাঠি, বাইকের হেলমেট ও রড জাতীয় বস্তু ছিল।

ঘটনা দেখতে পেয়ে রবিনের বন্ধুরা তাদের বাঁচাতে এলে অপুর বাহিনী তাদেরকেও মারধর করে। এতে রবিনের মাথা ফেটে যায় এবং তার বন্ধুরা গুরুতর আহত হন। এই ঘটনায় উত্তরার পূর্ব থানায় একটি মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!