1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

রাইসা মনির কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৫৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ফরিদপুরের আলফাডাঙ্গার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনীর কর্মকর্তারা। এ সময় রাইসা মনির আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ এবং দোয়া করা হয়।

বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে স্কোয়াড্রন লীডার জিহাদ ও ফ্লাইং অফিসার রুদাবা’র নেতৃত্বে বিমান বাহিনীর একটি দল শনিবার (২ আগস্ট) দুপুর সাড়ে বারটার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজড়া গ্রামে পৌঁছান। যশোর বিমান ঘাঁটি থেকে আগত বিমান বাহিনীর প্রতিনিধি দল রাইসা মনির পিতা মাতা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান। পরে বাজড়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদে যোহরের নামাজ আদায় করেন ও রাইসা মনিসহ মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে ফাতেহা পাঠসহ বিশেষ দোয়ায় অংশ গ্রহণ করেন। বেলা আড়াইটার দিকে মাদ্রাসা সংলগ্ন গোরস্থানে রাইসা মনির কবরে গিয়ে গার্ড অব অনার ও কবরে পুষ্পামাল্য অপর্ণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন রাইসা মনির পিতা শাহাবুল শেখ আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) এ, কে, এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলমসহ নিহতের পরিবারের অন্যান্য সদস্যরা। পরে বিমান বাহিনীর পক্ষ থেকে এতিমদের খাবার বিতরণ করেন ।

উল্লেখ্য, রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান রাইসা মনি, দূর্ঘটনার একদিন পর তার মৃতদেহ শনাক্ত করে পরিবার। পর ডিএনএ টেস্ট শেষে পরিচয় শনাক্ত করে পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করেন পুলিশ । এক সপ্তাহ আগে গত ২৫ জুলাই সকাল নয়টার দিকে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়। ব্যবসা সূত্রে রাজধানীতে পরিবার নিয়ে থাকেন শাহাবুল ইসলাম দম্পতি। রাইসা মনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেনীতে পড়তো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!