1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৫১১ জন পঠিত
বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
রবিবার সূর্যোদয়ের প্রাক্কালে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ৭টায় উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে আনুষ্ঠানিক ভাবে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ শেষে মহান স্বাধীনতা দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র্যালীটি পৌরসদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন মুক্তিযুদ্ধে নিহত শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় মুক্তিযুদ্ধে শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ গ্রহণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বোয়ালমারী পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বোয়ালমারী থানা, উপজেলা কৃষকলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, জানা সমাজ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন।
্যালি ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু প্রমূখ।
সকাল ৯টায় জর্জ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও পুলিশ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পবিত্র রমজান উপলক্ষে প্রতিবছরের নির্ধারিত অনুষ্ঠানিক আয়োজন থেকে কাটছাট করে বিকালে মু্ক্তিযোদ্ধাদের সংবর্ধানা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
Write to আমীর চারু বাবলু

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!