1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

করোনা উপসর্গ নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৫৭১ জন পঠিত

ফরিদপুরে জ্বর, কাশি উপসর্গ নিয়ে ৪৮ বছর বয়সী এক ব্যাক্তি মারা গেছেন। ফরিদপুর শহরের হাউজিং স্টেটেট এর মেজর আজাদের মালিকানাধীন ছয়তলা বিশিষ্ট একটি ভবনের নীচতলার তিনি ভাড়া থাকতেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই ভাড়া বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই সময় তিনি ওই ফ্লাটে একাই ছিলেন। ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল। ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ দরোজা ভেঙ্গে ঘরে ঢুকে ওই ব্যাক্তিকে চেয়ারে বসা মৃত অবস্থায় উদ্ধার করে।
মারা যাওয়া ঐ ব্যক্তি একটি পুষ্টি বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠানে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ফরিদপুরে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার একটি গ্রামে। তিনি বিবাহিত এবং তার তিনটি মেয়ে রয়েছে।
ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, ফরিদপুর শহরের কমলাপুরে তাদের কার্যালয়। তারা মোট ২০জন এ কার্যালয়ে কর্মরত রয়েছেন। গত পাঁচ দিন ধরে ওই কর্মকর্তা জ্বর, কাশিসহ বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। এর পর থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়। প্রতিদিন তারা প্রয়োজনীয় ওষুধ ও খাবার নিয়ে ওই ব্যাক্তির ভাড়া বাড়িতে যেতেন।
জহুরুল ইসলাম আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওই ব্যাক্তির সাথে তাঁর মুঠোফোনে কথা হয়। তখন তিনি বলেছিলেন তার স্ত্রী বাড়ী থেকে রওনা দিয়ে আজ ফরিদপুর এসে পৌছাবে। তিনি বলেন, দুপুর দইুটার দিকে তারা ওই বাড়িতে ওষুধ ও খাবার নিয়ে যান। অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে তারা পুলিশে খবর দেন।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফোরকান খান বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যাক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এজন্য অফিসের লোকজন তাকে বিচ্ছিন্ন করে রেখেছিল। তিনি বলেন, ওই ব্যাক্তির করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এর পর তার মৃতদেহ স্বাস্থ্য বিধি মেনে রাজশাহীতে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!