1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী পৃথক সংহিতা’য় বাড়িঘর অগ্নিসংযোগ, ৩৪ টি বাড়ি ভাঙচুর, লুটপাট, আহত -২০ আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ক্ষমতায় যাওয়ার নির্বাচন – খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের অস্তিত্ব থাকবে না-বিএনপির প্রার্থী নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান-শট গানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে ১ জন আটক, ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার খালেদা জিয়ার স্মরণে মতুয়া সম্প্রদায়ের মহাসমাবেশ ও প্রার্থনা সভা

যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ জন পঠিত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান বাবু’র (৪৯) ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নগরকান্দা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান বাবু মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরকান্দা বাজারে শাহিন মিয়ার চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই উপজেলার মিরাকান্দা গ্রামের বাসিন্দা মো. লিয়াকত আলী (৫৫) হঠাৎ সেখানে এসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর হামলা চালায়।
ভুক্তভোগীর অভিযোগ, লিয়াকত আলী একটি কাঠের বাটাম দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার বাঁম হাতের বাহুতে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং তিনি রক্তাক্ত জখম হন। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ব্যক্তি উপস্থিত লোকজনকে উদ্দেশ করে হুমকি দেন যে, এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিলে তাকে প্রাণনাশ করা হবে।
ঘটনার পর আহত মিজানুর রহমান বাবু নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হওয়ার পর বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে পরে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত লিয়াকত আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাংবাদিক মিজান বাবু তার সামনেই এলোপাতাড়ি অশালীন ভাষায় গালাগালি করতে থাকেন। এসময় তিনি তাকে গালাগালি থেকে বিরত থাকতে বললে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তবে তিনি দাবি করেন, তিনি কাউকে আঘাত করেননি।
এ ব্যাপারে নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা বড় দুঃখজনক। স্বাধীন মত প্রকাশের জন্য অন্তরায়। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এ হামলা সাথে জড়িতদের তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
এ ব্যাপারে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাজ শারবীন বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!