1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির বিশাল জনসমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

৯ ফেব্রুয়ারি সোমবার বিকালে উপজেলার বোয়ালমারী স্টেডিয়াম এ নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম।
খন্দকার নাসির বলেন- আমি আপনাদের সেবা করে মরে যেতে চাই। আপনাদের সেবা করাই আমার কাজ। আমি আপনাদের সন্তান, ভাই, এই এলাকার মানুষ। জেল খেটেছি হামলা-মামলার স্বীকার হয়েছি, আমার ঘর পুড়াইছে, আমার মাকে মারছে, তবুও কখনো বিএনপি ছেড়ে যাই নাই। কখনো আপনাদের ছেড়ে চলে যায় নাই। ভবিষ্যতেও যাবো না ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসার মধ্যে থাকতে চাই। আমার সন্তান গুলো সবাই প্রতিষ্ঠিত, আমার কোনো লোভ নাই। কোনো চাওয়া পাওয়া নাই। আমার একটাই স্বপ্ন আপনাদের সেবা করতে করতে শেষ নিশ্বাস ত্যাগ করতে চাই।

তিনি আরো বলেন -বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। আপনি স্বাস্থ্য কার্ড নিয়ে হাসপাতালে গেলে আপনাদের কাছ থেকে কোনো চিকিৎসা ফি নেওয়া হবে না। সম্পুর্ণ ফ্রিতে সেবা পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদ্দাররেস আলী ইছা,বিশিষ্ট সমাজসেবক,
স্বতন্ত্র প্রার্থী মোঃ আরিফুর রহমান দোলন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক লোকমান হোসেন খান প্রমুখ।
বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে
সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!