1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা

বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার ডোবরায় অবস্থিত আকিজ বশির জনতা জুট মিলে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার শ্রমিকের নাম সজীব শরীফ(১৫) সে উপজেলার দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে ও সাতৈরের ডোবরায় অবস্থিত আকিজ বশির জনতা জুট মিলের স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করতো।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাতে জুট মিলে অপর এক শ্রমিকের হাতে নিগৃহীত হয় সজিব শরীফ। মিলটিতে কাজ শেষে বাড়ি যাওয়ার আগে গায়ে লেগে থাকা পাটের আঁশ ও ধুলো ময়লা মেশিন দিয়ে পরিষ্কার করতে যায় সজীব শরীফ। এসময় বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে রিহাদ শেখ (২৫) নামের অপর এক শ্রমিক সজিবের পায়ুপথে পাইপ ঢুকিয়ে দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এসময় অজ্ঞান হয়ে পড়ে সজীব। সাথে সাথে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায় চিকিৎসকগণ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মারা যায় সজীব ।

নিহত সজিবের ভাবি নুরজাহান বেগম জানান, পাঁচ ভাইবোনের মধ্যে মেজ সজিব। কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ মেশিন দিয়ে পরিষ্কার করতে গেলে একজন শ্রমিক ওর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে সজিবের পাকস্থলীসহ একাধিকস্থলে নাড়ি ছিদ্র হয়ে যায়। চিকিৎসকগণ অপারেশন করার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সজিব মারা যায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত রিহাদ শেখ পলাতক রয়েছে। তাদের বাড়িতেও কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে তদন্ত চলছে, ঘটনার সাথে জড়িত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!