1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

বোয়ালমারীতে ৪৭ শিক্ষা প্রতিষ্ঠান পেল শিক্ষাপোকরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৬২ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষাপোকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা এসব শিক্ষাপোকরণ বিতরণ করেন।

শিক্ষা কার্যক্রম নজরদারি এবং শিক্ষার্থীদের আচরণ মনিটরিং এর জন্য উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটিকে ৮টি করে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) প্রদান করা হয়। সিসিটিভিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার হাটখোলারচর মোহাম্মদীয়া দাখিল মাদরাসা, জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমি এবং সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়। এছাড়া শিক্ষক-কর্মচারীদের নির্দিষ্ট সময় পর্যন্ত হাজিরা নিশ্চিতকল্পে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে উপজেলা প্রশাসনের অর্থায়নে বায়োমেট্রিক হাজিরা প্রদান করা হয়েছে। উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসাসমূহে মোট ৩৭০টি সুদৃশ্য প্লাস্টিকের ডাস্টবিন এবং ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, কৃষি কর্মকর্তা আলভীর রহমান, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!