1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে    আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি উদযাপন করা হয়।

৯ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে বোয়ালমারী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম রকিবুল হাসান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ ।

আলোচনায় অংশগ্রহণ করেন বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক আমীর চারু বাবলুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, কাদিরদী কলেজের অধ্যক্ষ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কোরবান আলী, প্রভাষক নাসরিন সাজ্জাদসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী, এনজিও কর্মকর্তা,জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‌পরিবার থেকে সমাজ থেকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে, শুধু দপ্তরিক ও আর্থিক প্রতিষ্ঠানে দুর্নীতি হয় না, নীতিনৈতিকতা বিরোধী সকল কর্মকাণ্ডই দুর্নীতি, তাই আসন সকল স্তরের দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করি। আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ‌। ‌‌আমরা আর কোন প্রতিষ্ঠানকে দুর্নীতির সুযোগ দিব না।আমরা দুর্নীতিকে না বলি। দুর্নীতি করতে কাউকে উৎসাহিত না করি ।দুর্নীতি একটা সামাজিক ব্যাধি, ‌এটা একটি পাপ। দুর্নীতি দেশের সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নষ্ট করে দেয়। তাই দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজকে কাজে লাগাতে হবে।

এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি মানববন্ধন, জাতীয় এবং দুদক পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!