1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বোয়ালমারীতে ইংলিশ ল্যাংগুয়েজ ফেস্টিভ্যাল ও শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪০০ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মাধ্যমিক স্তরের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ফাস্ট সেকেন্ডারি লেভেল ইংলিশ ল্যাংগুয়েজ ফেস্টিভ্যালের গ্রান্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ান হয়েছে বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিতর্ক দল ও রানার্স আপ হয়েছে সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় বিতর্ক দল।

সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত ব্যতিক্রম এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল বেলা ১১টায় ফিতে কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, অনুষ্ঠানটির প্রধান অতিথি মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।পরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে ইংরেজি চর্চা বিষয়ে নানা কথা বলেন।বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুম ও পরিষদ চত্বরে এই বিতর্ক প্রতিযোগিতা ও ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন- “প্রযুক্তির উৎকর্ষের সাথে আমাদের এগিয়ে যেতে হবে। আমি শিক্ষার্থীদের অনুরোধ করবো স্মার্ট ফোনের ব্যবহার ইতিবাচক দিকে করবে। আমরা আমাদের শিক্ষাকে গুণগত মানে উন্নত করতে চাই। আজকের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল ইংরেজি ভয়ভীতি দূর করার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। বোয়ালমারীকে ডিবেট কম্পিটিশনের মডেল হিসেবে ফরিদপুরের অন্যান্য উপজেলাতেও এ ধরনের আয়োজন যাতে করা যায় আমি সে বিষয়ে পদক্ষেপ নেবো।”

‘আমরা কথা বলি, আমরা শিখি, আমরা জয় করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতা স্বাগত বক্তব্য রাখেন ফেস্টিভ্যালটির সভাপতি ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন মাগুরা হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যাক্ষ রিজভী জামান । বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি প্রফেসর কামাল উদ্দিন ও ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের ইংরেজি প্রফেসর মনির হোসেন ।

১ম মাধ্যমিক স্তরের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিদ্যালয়গুলো হলো- বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালমারী জর্জ একাডেমি, রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়, কাদিরদী উচ্চ বিদ্যালয়, চতুল উচ্চ বিদ্যালয়, শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমি, ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়, গোহাইলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, রাঙ্গামুলারকান্দি হাজী আব্দুল্লাহ একাডেমি, হাটখোলারচর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা, উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয়, ভীমপুর উচ্চ বিদ্যালয়, সাতৈর উচ্চ বিদ্যালয়, জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমি।

পরে আর একটি অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। শিক্ষা উপকরণের মধ্যে, প্রাথমিক চিকিৎসা উপকরণ, বায়োম্যাটিক হাজির নিশ্চিতে ডিভাই, সিসিটিভি ক্যামেরা ও ডাস্টবিন প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!