1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিল্পপতি আবুল বাসার খানের আত্মপ্রকাশ

  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৫৭ জন পঠিত

মো. ইমরান মোল্যা, বোয়ালমারী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন মধুখালীর রাজ্জাক জুট মিলের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি মো. আবুল বাসার খান। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মধুখালীতে রাজ্জাক জুট মিল প্রাঙ্গণে তিন উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতার ঘোষণা দেন।

মতবিনিময় সভায় আবুল বাসার খান বলেন, জাতীয় নির্বাচন আর বেশি দূরে নয় এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটবেলা থেকেই জনপথের নেতৃত্ব গ্রহণের স্বপ্ন লালন করেছেন উল্লেখ করে তিনি জানান, সেই লক্ষ্য থেকেই তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে জীবনের শুরুতেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। ছাত্রজীবনে তিনি জামালপুর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। জনমানুষের সুখে–দুঃখে পাশে থাকার অভ্যাসই তাকে রাজনীতিতে সক্রিয় করে তোলে বলে তিনি উল্লেখ করেন।

আবুল বাসার খান আরো বলেন, ফরিদপুর–১ আসনে রাজনৈতিক নেতৃত্বের অচলাবস্থা ও মানুষের সমস্যা তার প্রার্থীতার অন্যতম কারণ। তিনি দাবি করেন, দীর্ঘদিনের অবহেলায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই পরিস্থিতি পরিবর্তনেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!