1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ফরিদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি পেলে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৭ জন পঠিত

ফরিদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি পেলে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ।

গ্রাম আদালত পরিচালনায় জেলাটির ৮১টি ইউনিয়নকে পিছে ফেলে এই স্বীকৃতি অর্জন করে ইউনিয়নটি।

এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।

এসময় ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ৯ টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, ৮১ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রাম আদালত বলতে বিচার ব্যবস্থার ক্ষুদ্রতম বা নিম্নস্তর যা আইন ও সংবিধান স্বীকৃত বিচার ব্যবস্থা। এ আদালতে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি, স্বল্প খরচে ও দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে গ্রামাঞ্চলের ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলো দ্রুত এবং স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়ে থাকে । যা স্থানীয় পর্যায়ে সালিশি বা মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির একটি সহজ ও কার্যকর পদ্ধতি। ইউনিয়ন পরিষদ কর্তৃক গঠিত গ্রাম আদালত প্রাথমিক শুনানীর পর মামলার বিচার্য বিষয় নির্ধারণ করে এ জন্য গ্রামীণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ হয়। আর এই কাজ গুলো বা বিচারিক কার্যক্রম সুষ্ঠু নিরপেক্ষ ও ন্যায়সংগত মিমাংসার ফলশ্রুতিতে এই সম্মাননা পেলেন সাতৈর ইউনিয়ন যার সকল কৃতিত্ব চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর।

সাতৈর একটি ইউনিয়ন হলেও এটি সুপ্রাচীন ঐতিহাসিক জনপদ। এ জনপদের রয়েছে ঐতিহাসিক সমৃদ্ধশালী ইতিহাস-ঐতিহ্য। এর এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ইউনিয়নটিকে একটি আদর্শিক সেবাধর্মী জনপদে রূপান্তরের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন রাফিউল আলম মিন্টু। তাঁর হাত ধরে একাধিকবার শ্রেষ্ঠ ইউনিয়নের মর্যাদা পেয়েছে সাতৈর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!